আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৬
১:১২ অপরাহ্ণ

বরগুনায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৬ | ১:১২ 219 shares
বরগুনায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।


 ১৯ নভেম্বর বৃহস্পতিবার  বেলা  ১১টার দিকে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক, রাজপথের লড়াকু সৈনিক  জননেতা জনাব  মোঃ  নজরুল ইসলাম মোল্লা।


 মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল,  ওলামা দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেআইবি চত্বরে গিয়ে শেষ হয়।


 পরে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলাপরিষদ প্রশাসক জননেতা জনাব মোঃ  নজরুল ইসলাম মোল্লা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটপাটের চেষ্টা করছে। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বিএনপি শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠায় রাজপথে থাকবে। কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না।


 মিছিলে অংশ নেওয়া বক্তারা বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

মিছিলে জেলার অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন - জেলা বিএনপির স্ংগ্রামী সদস্য সচিব মোঃ হুমায়ুন হাসান শাহীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল হক মাস্টার,  মোঃ শফিকুজ্জমান মাহফুজ, মোঃ হাবিবুর রহমান পান্না, জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব মাওলানা মোঃ আবদুল মোতালেব,আলহাজ্ব আবুল কালাম আজাদ,  মোঃ জাহিদ হোসেন মোল্লা  সহ জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করে। 

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু শীতের সবজি উঠতেই দাম বাড়ল, চালেও স্বস্তি নেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, ট্রাম্পের পাশে রিপাবলিকানরা ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে হুমকি গণতন্ত্রের লড়াইয়ে ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি এক মাসের চেষ্টার পর অবশেষে ধরা পড়ল বন্দরের সেই ৮ ফুটের কুমির