নন্দিত টিভি
ই-পেপার
২০ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বরগুনায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বরগুনায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের
প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
মাওলানা মোঃ আবদুল মোতালেব, স্টাফ রিপোর্টার:
২০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক, রাজপথের লড়াকু সৈনিক জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা।

মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেআইবি চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলাপরিষদ প্রশাসক জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটপাটের চেষ্টা করছে। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বিএনপি শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠায় রাজপথে থাকবে। কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না।

মিছিলে অংশ নেওয়া বক্তারা বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

মিছিলে জেলার অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন - জেলা বিএনপির স্ংগ্রামী সদস্য সচিব মোঃ হুমায়ুন হাসান শাহীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল হক মাস্টার, মোঃ শফিকুজ্জমান মাহফুজ, মোঃ হাবিবুর রহমান পান্না, জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব মাওলানা মোঃ আবদুল মোতালেব,আলহাজ্ব আবুল কালাম আজাদ, মোঃ জাহিদ হোসেন মোল্লা সহ জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৩:০৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০১:১২ পিএম

বরগুনায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সারা-দেশ
মাওলানা মোঃ আবদুল মোতালেব, স্টাফ রিপোর্টার

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।