আপডেটঃ ০৩ নভেম্বর, ২০২৬
১২:২৪ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রাশিদ গ্রেফতার

আপডেটঃ ০৩ নভেম্বর, ২০২৬ | ১২:২৪ ০ শেয়ার
কিশোরগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রাশিদ গ্রেফতার

কিশোরগঞ্জ সদর থানায় মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রাশিদ ওরফে রশিদ ওরফে রাশেদ (৩৩)-কে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ।
​গত ১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাশিদ কিশোরগঞ্জ সদর থানার যশোদল মধ্যপাড়া এলাকার মৃত আরজ আলীর ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৮(৭)২৫, জিআর নং-৩২১/২৫ এবং ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় ১ বছরের সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘ দিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক জীবনযাপন করছিলেন।
​এসআরবি-১৪ সূত্রে আরও জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৪ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি চৌকস আভিযানিক দল যশোদল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেফতার করে।
​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর