আপডেটঃ ০৩ নভেম্বর, ২০২৬
১২:২৬ পূর্বাহ্ণ

গাইবান্ধা জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬-এ গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য

আপডেটঃ ০৩ নভেম্বর, ২০২৬ | ১২:২৬ ০ শেয়ার
গাইবান্ধা জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬-এ গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য

প্রথমবারের মতো আয়োজিত গাইবান্ধা জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬-এ অংশগ্রহণ করে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধি করেছে তারা।

জেলা প্রশাসক (ডিসি) ও জেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপস্থিত বক্তব্য, বিজ্ঞান অলিম্পিয়াড ও গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নিজেদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার পরিচয় তুলে ধরে।

প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্ব অর্জন করেছে বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী। তাদের মধ্যে মোছা. ফাহিমা আক্তার দ্বিতীয় স্থান এবং মোছা. সুমনা আক্তার পঞ্চম স্থান অর্জন করেছে। তাদের এ অসাধারণ সাফল্যের ফলে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে, যা বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

শিক্ষার্থীদের এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। এ সাফল্য শুধু বিদ্যালয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং পুরো গিদারী এলাকার জন্য বয়ে এনেছে গর্ব ও সম্মান।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের এ সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনা ও সহশিক্ষামূলক কার্যক্রমে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে এবং বিদ্যালয়ের সুনাম আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সাফল্যের পেছনে যাঁদের আন্তরিক প্রচেষ্টা, নিরলস পরিশ্রম, দিকনির্দেশনা ও সহযোগিতা রয়েছে, তাঁদের সবার প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

অভিনন্দন ও শুভকামনা রইল কৃতী শিক্ষার্থী মোছা. ফাহিমা আক্তার ও মোছা. সুমনা আক্তারের প্রতি। তোমাদের সাফল্যে গর্বিত গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর