‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে হুমকি

আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৬ | ২:০১ 236 shares
‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে হুমকি

ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে।


বার্তায় বলা হয়েছে, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’ একই সঙ্গে হুমকিদাতা লিখেছেন, ‘কাফনের কাপড় রেডি রাখিস।’


এমন হুমকিমূলক বার্তা ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।


তবে কে বা কারা এই বার্তা পাঠিয়েছে, তাদের পরিচয় এবং এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


হুমকির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু শীতের সবজি উঠতেই দাম বাড়ল, চালেও স্বস্তি নেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, ট্রাম্পের পাশে রিপাবলিকানরা ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে হুমকি গণতন্ত্রের লড়াইয়ে ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি এক মাসের চেষ্টার পর অবশেষে ধরা পড়ল বন্দরের সেই ৮ ফুটের কুমির