শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক

আপডেটঃ ০৯ নভেম্বর, ২০২৬ | ১:০৪ ০ শেয়ার
শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক

বরগুনার আমতলী উপজেলার   আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া বাস কাউন্টারে সাধারণ মানুষকে জিম্মি করে হয়রানি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন নন্দিত টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক সিকদার সোহেল।অভিযোগ সূত্রে জানা যায়, শাখারিয়া বাস কাউন্টারে দায়িত্বরত কাউন্টারম্যান হাসান নামে এক যুবকের বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ ও হয়রানির অভিযোগ রয়েছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ এবং ঘটনার ভিডিও ধারণের জন্য ক্যামেরা চালু করলে ওই যুবক উত্তেজিত হয়ে সাংবাদিক সিকদার সোহেলের ওপর হামলা ও মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।


পরিস্থিতি বেগতিক দেখে সাংবাদিক সিকদার সোহেল পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফোন করে সহায়তা ও উদ্ধারের অনুরোধ জানান। পরে পটুয়াখালী থানার ওসি বিষয়টি আমতলী থানার ওসিকে অবহিত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।এর প্রায় ২০ মিনিট পর আমতলী থানার এসআই নজরুল ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক সিকদার সোহেলকে উদ্ধার করেন।এ বিষয়ে সাংবাদিক সিকদার সোহেল বলেন, “আমরা গণমাধ্যমকর্মী। সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি আমাদের সঙ্গে এ ধরনের আচরণ ও মারধরের শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে সেখানে কী ধরনের আচরণ করা হচ্ছে, তা সহজেই অনুমান করা যায়। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।”


তিনি আরও বলেন, শাখারিয়া বাস কাউন্টারে সাধারণ যাত্রীদের হয়রানি, জিম্মি করে রাখা কিংবা মারধরের মতো ঘটনা ঘটছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি শাখারিয়া বাস কাউন্টারের কার্যক্রম তদন্ত, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর নজরদারি এখন সময়ের দাবি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর