ফুটবল মাঠে সংঘর্ষে খেলোয়াড়ের মৃত্যু, গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ২:৪১ 215 shares
ফুটবল মাঠে সংঘর্ষে খেলোয়াড়ের মৃত্যু, গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

স্পেনের ফুটবল মাঠে ভয়াবহ সংঘর্ষে টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনায় এফসি অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওনোনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত শুক্রবার শৃঙ্খলা কমিটি এ শাস্তির সিদ্ধান্ত জানায়।

ম্যাচের যোগ করা সময়ে দলকে বিপদমুক্ত করতে গোলপোস্ট ছেড়ে প্রায় মাঝমাঠের কাছাকাছি চলে এসেছিলেন ওনোনো। এ সময় টেনেরিফের ফরোয়ার্ড দে মিগেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ৩০ বছর বয়সী এই ফুটবলার। পরদিনই তার মৃত্যু হয়।শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়েছে, রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বল খেলার মধ্যে থাকা অবস্থায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে পা দিয়ে প্রতিপক্ষের বুকে আঘাত করেছিলেন ওনোনো। এ ঘটনার কারণে তাকে মাঠ থেকে বহিষ্কার করা হয়। ঘটনার মর্মান্তিক পরিণতি এবং সংঘর্ষের ধরন ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


এদিকে গত সপ্তাহে স্পেনের পুলিশ সূত্র জানিয়েছে, আদালতের তত্ত্বাবধানে ঘটনাটির তদন্ত চলছে।দে মিগেলের মৃত্যুর পর গভীর শোক প্রকাশ করেন ওনোনো। এফসি অ্যান্ডোরার মাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। কী ঘটেছে, তা মেনে নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন এবং এ বিষয়ে কথা বলার ভাষাও খুঁজে পাচ্ছেন না।তিনি আরও বলেন, হেসুসের মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত। তার পরিবার ও স্বজনদের কথা ভাবছেন। ঘটনার পর অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে বুঝতে পারলেও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে সেসব মোকাবিলা করবেন বলে জানান এই গোলরক্ষক।


ঘটনার পর চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকান কাপ অব নেশন্সের বাছাইপর্বের ম্যাচের জন্য নিরক্ষীয় গিনির দল থেকেও নিজের নাম প্রত্যাহার করে নেন ২৫ বছর বয়সী ওনোনো।বৃহস্পতিবার এফসি অ্যান্ডোরার কোচ কার্লেস মানসো জানান, কবে এবং কখন আবার ফুটবলে ফিরবেন, সেই সিদ্ধান্ত ওনোনো নিজেই নেবেন। এ জন্য তাকে প্রয়োজনীয় সময় ও সুযোগ দেবে ক্লাব।গত শনিবার টেনেরিফের স্টেডিয়ামে দে মিগেলের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবটির খেলোয়াড় ও সমর্থকেরা। এর আগে গত বৃহস্পতিবার তার জানাজা ও শেষকৃত্যে প্রায় ৪০০ মানুষ অংশ নেন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা