আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬
১০:০৬ অপরাহ্ণ

আরও খবর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ১০:০৬ 235 shares
গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথিতে অবস্থিত বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাসভবন। বাড়িটির পাশেই তার আটতলা একটি ভবন রয়েছে। তবে ওই ভবনটি অক্ষত রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, পুরোনো টিনশেড বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দেয়। এরপর বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে বাড়িটি কার, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কেউ এটিকে সাবেক মন্ত্রীর বাড়ি বলছেন, আবার কেউ অন্য ব্যক্তির বাড়ি বলে দাবি করছেন।

এ ঘটনায় বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ সোনারগাঁয়ে ২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার ঘোষণা ঘিরে নাশকতার আশঙ্কা, ১০ দিনে ৪৯ যানবাহনে আগুন টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, এস এম জিলানীর বাড়িতেও হামলা যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের