আগামী টেকনাফ পৌরসভা নির্বাচনকে ঘিরে ০১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে জনাব মোঃ আলমগীরকে ঘিরে প্রত্যাশার কথা তুলে ধরছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা।
গরিব-দুঃখী, অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকা এবং এলাকার মানুষের সুখ-দুঃখে অংশীদার হওয়ার প্রত্যাশা থেকে তাঁকে কাউন্সিলর হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন তাঁর সমর্থকেরা।তাঁদের প্রত্যাশা, আগামী দিনে ০১ নং ওয়ার্ডের মানুষের অধিকার, নাগরিক সুযোগ-সুবিধা,
এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।তাঁদের মতে, জনপ্রতিনিধিত্ব কেবল একটি পদ বা পরিচয় নয়; এটি মানুষের সেবা, দায়িত্বশীলতা এবং জনগণের কাছে জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ অবস্থান। তাই আগামী পৌরসভা নির্বাচনে ০১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মোঃ আলমগীর ভাইকে ঘিরে তাঁদের প্রত্যাশার কথা সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরা হচ্ছে।মানুষের প্রত্যাশা একটাই,জনগণের পাশে থেকে জনকল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ তৈরি হোক।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন