আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬
১২:৪০ অপরাহ্ণ

ককটেল বিস্ফোরণের ঘটনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ১২:৪০ 239 shares
ককটেল বিস্ফোরণের ঘটনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের ভেতরে বৃষ্টির মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।​সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


​প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রিজোয়ানকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।


​আটকের পর নেতাকর্মীরা তাকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের একটি খুঁটির সঙ্গে বেঁধে বিক্ষোভ মিছিল করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তাকে কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট থানার সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী