আপডেটঃ ০৬ নভেম্বর, ২০২৬
২:১০ অপরাহ্ণ

আরও খবর

ইবির ৫ম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশগ্রহণ করতে পারবেন যারা

ইবির ৫ম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশগ্রহণ করতে পারবেন যারা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্‌যাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্‌যাপন

জবি ছাত্র অধিকার পরিষদের দাবির প্রেক্ষিতে ২৪ নভেম্বর বসছে বৃহৎ পরিসরের জব ফেয়ার

জবি ছাত্র অধিকার পরিষদের দাবির প্রেক্ষিতে ২৪ নভেম্বর বসছে বৃহৎ পরিসরের জব ফেয়ার

জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২১তম আবর্তনের নবীনবরণ ও হেমন্ত উৎসব অনুষ্ঠিত

জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২১তম আবর্তনের নবীনবরণ ও হেমন্ত উৎসব অনুষ্ঠিত

মাছের খাদ্যে ন্যানো প্রযুক্তি, পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. মো. জাভেদ

মাছের খাদ্যে ন্যানো প্রযুক্তি, পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. মো. জাভেদ

নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য

নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য

​নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, বাঁচাতে প্রয়োজন সমাজের বিত্তবানদের সহযোগিতা

​নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, বাঁচাতে প্রয়োজন সমাজের বিত্তবানদের সহযোগিতা

কিউএস এশিয়ান র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগোলেও দেশসেরা দশে স্থান হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

আপডেটঃ ০৬ নভেম্বর, ২০২৬ | ২:১০ ০ শেয়ার
কিউএস এশিয়ান র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগোলেও দেশসেরা দশে স্থান হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা কিউএস এর ঘোষিত ২০২৭ সালের এশিয়ান ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক সূচকে লক্ষণীয় অগ্রগতি দেখিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। সংস্থাটির দক্ষিণ এশীয় আঞ্চলিক তালিকায় এক বছরে ৩৮ ধাপ এগিয়ে ৩২৪তম স্থানে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। তবে গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে এই ইতিবাচক ধারাবাহিকতা সত্ত্বেও এশিয়ার সামগ্রিক মূল্যায়নে দেশের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা তৈরি করতে পারেনি জবি।

​কিউএসের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের এশিয়ান ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ৫২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১২টি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নতি হয়েছে, ৭টি নিজেদের আগের অবস্থান ধরে রেখেছে এবং ২৭টি বিশ্ববিদ্যালয় পিছিয়েছে। এ ছাড়া নতুন করে তালিকায় যুক্ত হয়েছে ৬টি বিশ্ববিদ্যালয়।

​জবির অগ্রগতি ও সার্বিক অবস্থান
দক্ষিণ এশীয় অঞ্চলে ৩৮ ধাপ এগোনোর পাশাপাশি এশিয়ার সামগ্রিক তালিকায়ও এক ব্র্যাকেট উন্নতি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। গত বছর ১-১০০ ব্র্যাকেটের (১১০১-১২০০) মধ্যে থাকা জবি এবার ১০০১-১১০০ ব্র্যাকেটে উঠে এসেছে।

​মূল্যায়ন সূচকগুলোর বিশ্লেষণে দেখা যায়, গবেষণা ও আন্তর্জাতিক সংযোগে সন্তোষজনক নম্বর পেয়েছে জবি। সংস্থাটির মূল্যায়নে ‘সাইটেশনস পার পেপার’ (গবেষণাপত্রপ্রতি উদ্ধৃতি) সূচকে বিশ্ববিদ্যালয়টি ৬২.৩ স্কোর করেছে। প���শাপাশি ‘ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক’ সূচকে ৪৫.৪ স্কোর অর্জন করেছে। এ ছাড়া ‘পেপারস পার ফ্যাকাল্টি’ সূচকে ৮.৩, ‘এমপ্লয়ার রেপুটেশন’ বা নিয়োগকর্তাদের মূল্যায়নে ১১ এবং ‘একাডেমিক রেপুটেশন’ সূচকে ১০ স্কোর পেয়েছে প্রতিষ্ঠানটি।
​পরিসংখ্যান অনুযায়ী, ১৭ হাজার ৪৯৪ জন শিক্ষার্থীর বিপরীতে জবিতে বর্তমানে ৮৪৪ জন শিক্ষক রয়েছেন; যার ভিত্তিতে প্রতি শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী সংখ্যা দাঁড়ায় প্রায় ২০.৭ জন।
​শীর্ষ ১০-এ অবস্থান করছে যারা
এশিয়ার সামগ্রিক র‍্যাঙ্কিং বিশ্লেষণে দেখা গেছে, দেশীয় তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম)। দ্বিতীয় স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (১৪৯তম) এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট (১৭৯তম)।

​এরপর ক্রমানুসারে শীর্ষ ১০-এ রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২১৬তম), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১তম), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩২৯তম), রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩৪৯তম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েট (৩৭০তম) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৩৭৮তম)। এশিয়ার তালিকায় পিছিয়ে থাকায় জবি এই তালিকায় স্থান করতে পারেনি।

​
সার্বিক অর্জন ও ভবিষ্যতের মানোন্নয়ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, "আমরা মাত্র কাজ শুরু করেছি। দায়িত্ব নেওয়ার পর র‍্যাঙ্কিং জোরদার করতে বিশেষ কমিটি গঠন করেছি এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ আমরা ইমপ্রুভ করছি এবং ভবিষ্যতে এর ইতিবাচক প্রতিফলন আরও জোরালো হবে।"

​র‍্যাঙ্কিং মানদণ্ড পূরণে গঠিত কমিটির কনভেনার হিসেবে নিজে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে উপাচার্য আরও বলেন, "কেবল কিউএস নয়, অন্যান্য আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও জবির অংশগ্রহণ নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় সূচকগুলো কভার করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি। আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় একসময় র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে পৌঁছাবে।"

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর