তুরস্কে তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ৬:২১ 208 shares
তুরস্কে তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা
  1. জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক সফরে গিয়ে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়েছে। পরে বিমানবন্দরের ভেতরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে।মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ।


    এ সময় তাকে দেওয়া হয় বিশেষ রাষ্ট্রীয় অভ্যর্থনা।এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন তিনি।বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

    এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী