আপডেটঃ ০৯ নভেম্বর, ২০২৬
১১:৫১ পূর্বাহ্ণ

আরও খবর

ইবির ৫ম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশগ্রহণ করতে পারবেন যারা

ইবির ৫ম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশগ্রহণ করতে পারবেন যারা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্‌যাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্‌যাপন

কিউএস এশিয়ান র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগোলেও দেশসেরা দশে স্থান হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

কিউএস এশিয়ান র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগোলেও দেশসেরা দশে স্থান হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২১তম আবর্তনের নবীনবরণ ও হেমন্ত উৎসব অনুষ্ঠিত

জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২১তম আবর্তনের নবীনবরণ ও হেমন্ত উৎসব অনুষ্ঠিত

মাছের খাদ্যে ন্যানো প্রযুক্তি, পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. মো. জাভেদ

মাছের খাদ্যে ন্যানো প্রযুক্তি, পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. মো. জাভেদ

নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য

নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য

​নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, বাঁচাতে প্রয়োজন সমাজের বিত্তবানদের সহযোগিতা

​নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, বাঁচাতে প্রয়োজন সমাজের বিত্তবানদের সহযোগিতা

জবি ছাত্র অধিকার পরিষদের দাবির প্রেক্ষিতে ২৪ নভেম্বর বসছে বৃহৎ পরিসরের জব ফেয়ার

আপডেটঃ ০৯ নভেম্বর, ২০২৬ | ১১:৫১ ০ শেয়ার
জবি ছাত্র অধিকার পরিষদের দাবির প্রেক্ষিতে ২৪ নভেম্বর বসছে বৃহৎ পরিসরের জব ফেয়ার

জবি ছাত্র অধিকার পরিষদের দাবির প্রেক্ষিতে ২৪ নভেম্বর বসছে বৃহৎ পরিসরের জব ফেয়ার


হামিম শেখ , জবি প্রতিনিধি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ পরিসরের জব ফেয়ার। 



বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। আয়োজনে শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের কথা জানানো হয়েছে।



আগামী ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে এ জব ফেয়ার অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের জন্য চাকরির আবেদন, ইন্টার্নশিপ, Academic Industry, Collaboration এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। 



জব ফেয়ার আয়োজনের উদ্যোগ সম্পর্কে জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকটসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা করতে হয়। এসব সীমাবদ্ধতার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়টিও আমাদের ভাবিয়েছে। তাদের ক্যারিয়ারের কথা বিবেচনা করেই বৃহৎ পরিসরে একটি জব ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিল।




তিনি আরও বলেন, “আমরা সবসময় জবিয়ানদের বিভিন্ন সংকটে পাশে থাকার চেষ্টা করেছি এবং তাদের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এমন একটি উদ্যোগ গ্রহণ করায় মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানাই। আশা করি, এ জব ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”




সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী আহাদ বলেন, “ক্যাম্পাস থেকেই চাকরির জন্য আবেদন করে কর্মসংস্থানের সুযোগ পাওয়া অনেক জবিয়ানের দীর্ঘদিনের স্বপ্ন। সেই চিন্তা থেকেই ছাত্র অধিকার পরিষদের সাবেক ও বর্তমান নেতারা আলোচনা করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। উপাচার্য স্যার দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় সকল জবিয়ানের পক্ষ থেকে তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।”উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং চাকরির বাজারের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যেই এ জব ফেয়ারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যাশা করা হয়, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপন, ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ লাভে সহায়তা পাবেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর