আপডেটঃ ০৯ নভেম্বর, ২০২৬
৬:৫৯ অপরাহ্ণ

আরও খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্‌যাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্‌যাপন

জবি ছাত্র অধিকার পরিষদের দাবির প্রেক্ষিতে ২৪ নভেম্বর বসছে বৃহৎ পরিসরের জব ফেয়ার

জবি ছাত্র অধিকার পরিষদের দাবির প্রেক্ষিতে ২৪ নভেম্বর বসছে বৃহৎ পরিসরের জব ফেয়ার

কিউএস এশিয়ান র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগোলেও দেশসেরা দশে স্থান হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

কিউএস এশিয়ান র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগোলেও দেশসেরা দশে স্থান হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২১তম আবর্তনের নবীনবরণ ও হেমন্ত উৎসব অনুষ্ঠিত

জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২১তম আবর্তনের নবীনবরণ ও হেমন্ত উৎসব অনুষ্ঠিত

মাছের খাদ্যে ন্যানো প্রযুক্তি, পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. মো. জাভেদ

মাছের খাদ্যে ন্যানো প্রযুক্তি, পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. মো. জাভেদ

নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য

নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য

​নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, বাঁচাতে প্রয়োজন সমাজের বিত্তবানদের সহযোগিতা

​নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, বাঁচাতে প্রয়োজন সমাজের বিত্তবানদের সহযোগিতা

ইবির ৫ম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশগ্রহণ করতে পারবেন যারা

আপডেটঃ ০৯ নভেম্বর, ২০২৬ | ৬:৫৯ ০ শেয়ার
ইবির ৫ম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশগ্রহণ করতে পারবেন যারা

দীর্ঘদিন পর আগামী বছরের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন। এতে করে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে বিভিন্ন প্রস্তুতি। ইতোমধ্যে সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। গত রবিবার (০৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশনসহ বিভিন্ন বিষয় জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রিধারীরা নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মাস্টার্স (সন্ধ্যাকালীন) এবং ২৩৭তম থেকে ২৭৫তম সিন্ডিকেট পর্যন্ত এমফিল ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক গ্র্যাজুয়েটদের জন্য আগামী ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন চলবে। নির্ধারিত সময়ের মধ্যে সমাবর্তনের ওয়েবসাইটে (https://convocation.iu.ac.bd) প্রবেশ করে নিবন্ধন ও ফি পরিশোধ করতে হবে।


নিবন্ধনের জন্য স্নাতক (সম্মান) ডিগ্রিধারীদের সাড়ে চার হাজার টাকা রেজিস্ট্রেশন ফি ও পাঁচশত টাকা সনদ ফি, অর্থাৎ মোট ৫ হাজার টাকা জমা দিতে হবে। নিয়মিত মাস্টার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সাড়ে চার হাজার টাকা এবং সনদ ফি সাতশত টাকা, মোট পাঁচ হাজার দুইশত টাকা নির্ধারণ করা হয়েছে। মাস্টার্স (সন্ধ্যাকালীন) ডিগ্রিধারীদের জন্য রেজিস্ট্রেশন ফি পাঁচ হাজার পাঁচশত টাকা ও সনদ ফি এক হাজার টাকাসহ মোট ছয় হাজার পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া এমফিল ডিগ্রিধারীদের রেজিস্ট্রেশন ও সনদ ফি মিলিয়ে ছয় হাজার টাকা এবং পিএইচডি ডিগ্রিধারীদের ছয় হাজার পাঁচশত টাকা ধার্য করা হয়েছে। একাধিক ডিগ্রির ক্ষেত্রে প্রতিটি ডিগ্রির জন্য পৃথক সনদ ফি যুক্ত হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১১-১২ শিক্ষাবর্ষের যেসব বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষার ফল বিলম্বে প্রকাশিত হওয়ায় যারা চতুর্থ সমাবর্তনে অংশ নিতে পারেননি, তারাও এ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। একইভাবে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের যেসব বিভাগের মাস্টার্স পরীক্ষার ফল বিলম্বে প্রকাশিত হওয়ায় যারা চতুর্থ সমাবর্তনে অংশ নিতে পারেননি, তারাও নিবন্ধনের সুযোগ পাবেন। এ ছাড়া সমাবর্তনে অংশগ্রহণ ছাড়াই মূল সনদ গ্রহণ করা গ্র্যাজুয়েটরাও নিবন্ধন করতে পারবেন। এ ক্ষেত্রে তাদের পুনরায় মূল সনদ দেওয়া হবে না।


একাধিক ডিগ্রিধারীরা যোগ্যতা অনুযায়ী একাধিক মূল সনদ গ্রহণ করতে পারবেন। নিবন্ধনকারী প্রত্যেক গ্র্যাজুয়েট সর্বোচ্চ তিনজন অতিথি সঙ্গে আনতে পারবেন। অতিথি হিসেবে বাবা-মা, স্বামী বা স্ত্রী এবং সন্তানকে রাখা যাবে। পাঁচ বছর ও তদূর্ধ্ব বয়সী প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অতিথিদের জন্য পৃথক Guest Pass ও QR Code দেওয়া হবে। তবে অতিথিরা মূল সমাবর্তনস্থলে প্রবেশ করতে পারবেন না।নিবন্ধনকারী গ্র্যাজুয়েটদের গাউন ও উপহারসামগ্রী দেওয়া হবে। নিবন্ধনের সময় গাউনের সাইজ উল্লেখ করতে হবে। এ ছাড়া আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য, ডিগ্রির বিবরণ, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য অনলাইনে জমা দিতে হবে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীদের একাডেমিক তথ্য ও পেমেন্ট যাচাই শেষে নিবন্ধন অনুমোদন করবে। অনুমোদিত আবেদনকারীরা সমাবর্তন পোর্টাল থেকে কনভোকেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। সমাবর্তন-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.iu.ac.bd) ও সমাবর্তন পোর্টালে (https://convocation.iu.ac.bd) পাওয়া যাবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর