দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে নবীগঞ্জ স্ট্যান্ড থেকে কাইকেরটেক পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের প্রচেষ্টা ও উদ্যোগে সড়কটির কাজ শুরু হয়েছে।তাই এলাকাবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সড়কের কাজ শুরু হওয়ায় তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে নতুন আশার সঞ্চার হয়েছে।
সড়কটির কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করায় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন