শীত এলেই গাইবান্ধায় বাড়ে মাসকালাই ডালের বরা তৈরির ধুম, ব্যস্ত সময় পার করছেন ৫০০ পরিবারের মানুষ

আপডেটঃ ০৯ নভেম্বর, ২০২৬ | ৬:৪৭ ০ শেয়ার
শীত এলেই গাইবান্ধায় বাড়ে মাসকালাই ডালের বরা তৈরির ধুম, ব্যস্ত সময় পার করছেন ৫০০ পরিবারের মানুষ

কুয়াশার চাদরে ঢেকে যায় প্রকৃতি, ধীরে ধীরে জেঁকে বসে শীত। আর শীতের আগমনের সঙ্গে সঙ্গেই গ্রামবাংলার ঘরে ঘরে শুরু হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবার মাসকলাই ডালের বরা তৈরির ধুম। বছরজুড়েই এই বরার চাহিদা থাকলেও শীত মৌসুমে গ্রামীণ হাটবাজারগুলোতে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ।গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালী, লক্ষ্মীপুর, দাড়িয়াপুর, নতুনবন্দর বাজার, সাঘাটা উপজেলা   এবং সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর  তারাপুরসহ  বিভিন্ন গ্রামের প্রান্তিক ও সংখ্যালঘু পরিবারের মানুষ বংশপরম্পরায় এই বরা তৈরি করে আসছেন। বিশেষ করে গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালী গ্রামের বরা তৈরির কারিগরদের রয়েছে বিশেষ সুনাম।


বরার তৈরির কাজে গ্রামের নারী পুরুষ উভয়েই অংশ নেন। প্রথমে রাতে মাসকালাইয়ের ডাল  পিষে পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর ভোরে ডাল ভালোভাবে ফেটিয়ে ছোট বড় বিভিন্ন আকৃতির বরা তৈরি করা হয়। পরে বাঁশের চালা কিংবা কাপড়ের ফ্রেমে সাজিয়ে রোদে শুকানো হয়। এক থেকে দুই দিন রোদে শুকানোর পর এসব বরা বিক্রির জন্য প্রস্তুত হয়। দেখতে আকর্ষণীয় হওয়ায় এবং স্বাদে অতুলনীয় হওয়ায় খাবারের তালিকায় এর রয়েছে বিশেষ কদর।স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বাজারে ব্যাপক চাহিদা ও লাভের সম্ভাবনা থাকায় শীতের শুরু থেকেই মাসকলাই ডালের বরা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন গাইবান্ধার প্রায় ৫০০ পরিবারের নারী পুরুষ। অনেক পরিবারের কাছে এটি শুধু ঐতিহ্য নয়, বরং জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম।


তবে দিন দিন বরা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এই পেশার সঙ্গে জড়িত কারিগররা। খামার বোয়ালী এলাকার বরা তৈরির কারিগররা জানান, আগে মাসকলাই ডালের দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে ডালসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। কিন্তু সেই তুলনায় বরার দাম বাড়েনি। ফলে আগের মতো লাভ হচ্ছে না। অনেকেই খরচের সঙ্গে পেরে না উঠে এ পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।কারিগররা আরও জানান, সরকারি বেসরকারি পর্যায় থেকে আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে এ ঐতিহ্যবাহী পেশাকে টিকিয়ে রাখা সম্ভব হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ পৃষ্ঠপোষকতা ও সরকারি সহযোগিতা পেলে গাইবান্ধার ঐতিহ্যবাহী মাসকলাই ডালের বরা তৈরির এই শিল্প আরও বিকশিত হবে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ঐতিহ্যবাহী এই ক্ষুদ্র শিল্প।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর