বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

দুই পায়ে ৮ কেজি ঘুঙুর! ‘ইথা’র জন্য শ্রদ্ধার ২৫ দিনের কঠিন প্রস্তুতি

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৫:২৬ 222 shares
দুই পায়ে ৮ কেজি ঘুঙুর! ‘ইথা’র জন্য শ্রদ্ধার ২৫ দিনের কঠিন প্রস্তুতি

একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে কতটা পরিশ্রম করতে পারেন একজন অভিনেত্রী? নতুন সিনেমা ‘ইথা’র প্রস্তুতিতে সেই দৃষ্টান্তই দেখালেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। টানা ২৫ দিন প্রতিদিন প্রায় আট ঘণ্টা করে নাচের অনুশীলন করেছেন তিনি। আর এই পুরো সময় দুই পায়ে বেঁধে রেখেছিলেন মোট আট কেজি ওজনের ঘুঙুর!সিনেমাটিতে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবণী নৃত্যশিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে নিতে হয়েছে বিশেষ নৃত্য প্রশিক্ষণ।সম্প্রতি পুণেতে ছবির গান ‘জি জি রে জি’র উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধার কঠোর প্রস্তুতির কথা জানান পরিচালক লক্ষ্মণ উতেকর।


পরিচালক জানান, প্রতিটি গানের জন্য প্রায় ২৫ দিন ধরে অনুশীলন করেছেন অভিনেত্রী। দুই পায়ে চার কেজি করে মোট আট কেজি ওজনের ঘুঙুর পরে ঘণ্টার পর ঘণ্টা নাচের মহড়া দিয়েছেন তিনি। দীর্ঘ সময় ভারী ঘুঙুর পরে অনুশীলনের কারণে একপর্যায়ে ফুলে যেত তার পা। তারপরও থেমে থাকেননি শ্রদ্ধা।তবে শুটিংয়ের সময়ও বাধার মুখে পড়তে হয় তাকে। গানের দৃশ্য ধারণের দ্বিতীয় দিন পেশিতে চোট পান অভিনেত্রী। ফলে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় শুটিং। চোটের কারণে কাজ চালিয়ে যেতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা। প্রায় এক মাসের মধ্যে সুস্থ হয়ে আবার কাজে ফেরার প্রস্তুতি নেন তিনি।


অভিনেত্রীর এমন নিষ্ঠা ও পরিশ্রমে মুগ্ধ পরিচালক লক্ষ্মণ উতেকর। তার মতে, ‘ইথা’ চরিত্রটির জন্য শ্রদ্ধার চেয়ে উপযুক্ত অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে আর কেউ হতেন না।উল্লেখ্য, ‘ইথা’ একটি জীবনীভিত্তিক সংগীতনির্ভর সিনেমা। মহারাষ্ট্রের বিখ্যাত তামাশা শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ছবিটি। সমাজের নানা বাধা পেরিয়ে শিল্পের মাধ্যমে পরিচিতি পাওয়া এই নৃত্যশিল্পীর সংগ্রাম ও সাফল্যের গল্প উঠে আসবে বড় পর্দায়।শ্রদ্ধা কাপুর ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুবসহ আরও অনেকে। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘ইথা’র।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন