বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬
২:৫২ অপরাহ্ণ

জবি সংলগ্ন সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, এক আইনজীবী আহত

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ২:৫২ 231 shares
জবি সংলগ্ন সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, এক আইনজীবী  আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সরফরাজ ইসলাম হৃদয় নামে এক আইনজীবীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন আইনজীবী ও স্থানীয়রা।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৭ থেকে ১৯ মিনিটের মধ্যে আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হলে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে জবি ক্যাম্পাস সংলগ্ন পুরো আদালত এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আইনজীবী সরফরাজ ইসলাম হৃদয়কে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।



ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, আদালত ভবনের ওপর থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বলেন, বিস্ফোরণের পরপরই সেখানকার আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোস (মতান্তরে রাজীব ঘোষ) নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।



ঘটনার পরপরই ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন। সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করে বলেন, "স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত রয়েছি।"উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকেও একইভাবে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সে সময় স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে দেয়। ওই ঘটনায় পরদিন সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন যাতে পরবর্তীতে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন