বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘ওবিই টু অ্যাক্রিডিটেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ১২:২৮ 232 shares
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘ওবিই টু অ্যাক্রিডিটেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আজ বুধবার (২৫ নভেম্বর, ২০২৬) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের গ্যালারি রুমে ‘এ পাথওয়ে: ফ্রম ওবিই টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্যে উপাচার্য বলেন,


"আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম হলো অ্যাক্রিডিটেশন অর্জনের মূল ভিত্তি, আর অ্যাক্রিডিটেশন হলো সেই ভিত্তির ওপর প্রাপ্ত আনুষ্ঠানিক স্বীকৃতি।" ওবিই শিক্ষাক্রম যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, তা শ্রেণিকক্ষে কার্যকরভাবে বাস্তবায়নের ওপর তিনি জোর দেন।এ সময় উপাচার্য আগামী ১৯তম ব্যাচ থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পূর্ণাঙ্গ ওবিই কারিকুলাম চালুর ঘোষণা দেন। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে নিচের বিষয়গুলো সম্পন্ন করার আহ্বান জানান:প্রোগ্রাম লার্নিং আউটকাম (পিএলও) চূড়ান্তকরণ, কোর্স লার্নিং আউটকাম (সিএলও) ও পিএলও-র ম্যাপিং সম্পন্ন করা,


অন্তত একটি সেমিস্টারের পূর্ণাঙ্গ প্রমাণাদি সংরক্ষণ করা।অ্যাক্রিডিটেশন অর্জনের এই যাত্রায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় শিক্ষকদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবু লায়েক। কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটি (পিএসএসি)-এর সদস্যরা অংশগ্রহণ করেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন