বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬
১২:১৬ অপরাহ্ণ

ইবিস্থ মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ১২:১৬ 246 shares
ইবিস্থ মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্বিবদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নাম্বার কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় সংগঠনটির সভাপতি রিয়ন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড.মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নুর আলম-সহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।


অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো. নুর আলম বলেন, আজকের এ অনুষ্ঠান আমাদের সংগঠনের ঐক্য, ধারাবাহিকতা ও পারস্পরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সদরে বরণ করে নিচ্ছি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, এই সংগঠন মহেশপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় করবে। 


সভাপতি রিয়ন আহমেদ বলেন, আজকের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আমাদের মহেশপুর ছাত্র কল্যাণ সমিতির জন্য আনন্দ ও আবেগের একটি মুহূর্ত। আমাদের পরিবারের পক্ষ থেকে নবীনদের স্বাগত জানাই। তোমরা শুধু শিক্ষার্থী নও, তোমরা আমাদের ঐক্য ও আগামী দিনের শক্তি। আর আমাদের প্রিয় প্রবীণদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা। আপনাদের অভিজ্ঞতা, সহযোগিতা ও স্মৃতি আমাদের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি চাই, মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি সবসময় ঐক্য, ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ থাকুক। আমরা একে অপরের পাশে থাকব, মহেশপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব এবং আমাদের এলাকার সুনাম ও সম্মান অক্ষুণ্ণ রাখব। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রত্যাশা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন