বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

আট মাসে ৩৭ বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও দেড় হাজারের বেশি এমওইউ স্বাক্ষর: ইউজিসি সদস্য ড. মামুন

আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ১২:১৩ 225 shares
আট মাসে ৩৭ বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও দেড় হাজারের বেশি এমওইউ স্বাক্ষর: ইউজিসি সদস্য  ড. মামুন

​সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত আট মাসে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ক সেমিনার আয়োজনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫০০টিরও বেশি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।


​মঙ্গলবার (২৪ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘Industry-Academia Collaboration’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এসব তথ্য জানান। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘Bridging Knowledge with Industry for a Sustainable Future’।বক্তব্যে অধ্যাপক ড. মামুন বলেন, উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সংযোগ বাড়াতে ইউজিসি ধারাবাহিকভাবে কাজ করছে। তবে শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিল্পখাতের বাস্তব চাহিদার সমন্বয় ঘটাতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জরুরি।


​তিনি আরও জানান, শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার সুযোগ তৈরি, শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রি ভিজিট, হাতে-কলমে প্রশিক্ষণ এবং স্নাতক পর্যায়ে ৩ থেকে ৬ মাসের পেইড ইন্টার্নশিপ শিক্ষাক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি লিয়াজোঁ সেল গঠন ও নিয়মিত জব ফেয়ার আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল চাকরিপ্রার্থী তৈরির ক্ষেত্র না রেখে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।


​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ. কে. এম. ফাহিম মাশরুর।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন