বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

সমাবর্তন ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণের আহ্বান ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র

আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ৩:০০ 244 shares
সমাবর্তন ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণের আহ্বান ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ এবং নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।মঙ্গলবার (২৫ নভেম্বর) সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপ্তিতে বলা হয়, প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতার কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী এ ঐতিহাসিক মিলনমেলায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বাংলাদেশের সিংহভাগ বেসরকারি প্রতিষ্ঠান কর্মীদের বেতন ১০ থেকে ১২ তারিখের মধ্যে প্রদান করে।


এরই প্রেক্ষিতে, শিক্ষার্থীদের দাবি, স্বার্থ, আর্থিক সক্ষমতা ও বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সমাবর্তন ফি অনধিক ৩ হাজার টাকা এবং নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণের ব্যয় সহনীয় পর্যায়ে রাখা হলে অধিকসংখ্যক শিক্ষার্থী এ গৌরবময় আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সমাবর্তনের মর্যাদা অক্ষুণ্ন রাখা সম্ভব হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন