বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের কিশোরগঞ্জ ভেন্যুর উদ্বোধন

আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ৬:১৬ 201 shares
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের কিশোরগঞ্জ ভেন্যুর উদ্বোধন

কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের কিশোরগঞ্জ ভেন্যুর খেলা উদ্বোধন করা হয়েছে। ভেন্যুর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে হবিগঞ্জ অনূর্ধ্ব-১৮ জেলা দল ও ব্রাহ্মণবাড়িয়া অনূর্ধ্ব-১৮ জেলা দল।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন এবং কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী ইসরাইল মিয়া।


​জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক আশরাফ উদ্দিন স্বপন এবং সদস্য সচিব হিল্লোল চৌধুরী জনি।পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ক্রিকেট উপ-কমিটির সদস্য জগলুল হাসান চয়ন। আয়োজক ও অতিথিদের উপস্থিতিতে কিশোরগঞ্জ ভেন্যুর এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন