বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

মাদক মামলায় ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ৬:১৫ 239 shares
মাদক মামলায় ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

​প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদকসহ সকল প্রকার চাঞ্চল্যকর ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।​বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত, কিশোরগঞ্জ আসামি মোঃ ফরহাদ উদ্দিনকে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সংশ্লিষ্ট মামলার বিবরণ নিম্নরূপ:


​থানা: কিশোরগঞ্জ সদর,​মাদক মামলা নং: ৩০(০২)১৯ ​জিআর নং: ৯১(২)১৯ ​দায়রা মামলা নং: ৬৬৭/১৯, ​ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ​রায় ঘোষণার পর থেকেই সাজা এড়াতে আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আসছিলেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে সাজা পরোয়ানা (গ্রেফতারি ওয়ারেন্ট) ইস্যু করা হয়।উক্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।


এরই ফলশ্রুতিতে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন ব্রাহ্মণকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ​গ্রেফতারকৃত আসামির ​নাম: মোঃ ফরহাদ উদ্দিন (৩৫) ​পিতা: মোঃ শাহাব উদ্দিন, ​ঠিকানা: গ্রাম/সাং- ব্রাহ্মণকান্দি, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জ, ​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন