বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেফতার ৮

আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ২:৫৫ 221 shares
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেফতার ৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।


সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃতরা হলেন— জামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও কোবাগা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুল জব্বার ভূইয়া (৪২), কাঁচপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সোনাপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সজল (৩০), সোনারগাঁ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রতনপুর গ্রামের মৃত সোলাইমান বেপারীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৪৭) এবং সোনারগাঁ পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নয়ামটি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মোঃ নবীর হোসেন (৫০)।


এছাড়া মাদক সেবনের অভিযোগে মামরকপুর গ্রামের মৃত নুরুলের ছেলে মোঃ হানিফ (৪০) ও পঞ্চবটি গ্রামের জামালের ছেলে মোঃ আশরাফ (২১) কে গ্রেফতার করা হয়। চুরি মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের লঞ্চঘাট এলাকার জাকির হাওলাদারের ছেলে মিজানুর হাওলাদার বাদশা (২৮) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সোনারগাঁয়ের চৌধুরী গাঁও এলাকার মৃত ছিটু মোল্লার ছেলে গিয়াস উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আট আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন