তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির পরিচয় তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, দেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত এই মহড়া একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এমন একটি ঐতিহাসিক আয়োজনের সাক্ষী হতে পেরে ব্যক্তিগতভাবে গর্বিত বলেও জানান তিনি।আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তারেক রহমান বলেন, এই মহড়ার মাধ্যমে বিশ্ববাসীর কাছে স্পষ্ট বার্তা যাবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
তিনি আরও বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একসঙ্গে অংশ নিয়ে এই যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। দেশের সামরিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।প্রধানমন্ত্রী জানান, এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী পরিকল্পনা। একই সঙ্গে এটি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।তিনি বলেন, এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও শক্তিশালী হবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতিও আরও কার্যকর ও সুসংহত হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন