বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ৬:১৭ 240 shares
সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমানে জমা রয়েছে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।


আদালতে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির উপসহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আবু তালহা।

আবেদনে বলা হয়, আ ন ম আহমাদুল বাশার সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে নিজের বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী জারির উদ্যোগ নেওয়া হয়।


দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি নিজের নামে থাকা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এসব সম্পদ সরিয়ে ফেলতে সক্ষম হলে অনুসন্ধানের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানায় দুদক। শুনানি শেষে বিচারক সিটি ব্যাংকে থাকা তাঁর ১১টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন