বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ৫:৩৯ 223 shares
হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।


শুনানির জন্য দুপুর আড়াইটার দিকে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষও রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। পরে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ।এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।


মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নিয়েছিলেন কিশোর আবদুল মোতালিব। এ সময় গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২৬ আগস্ট তাঁর বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়েছে। এজাহারে সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন