বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

রোহিঙ্গা মামলার নজিরে গাজা মামলায় চাপে ইসরাইল?

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ৫:২৯ 239 shares
রোহিঙ্গা মামলার নজিরে গাজা মামলায় চাপে ইসরাইল?

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের যুক্তি অনুসরণ করা হলে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গাজা গণহত্যা মামলায় ইসরাইলের পরাজয়ের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক এলিয়াভ লিবলিখ।

গত সপ্তাহে ৯-৬ ভোটে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই রায় রাষ্ট্রীয়ভাবে সংঘটিত গণহত্যা নিয়ে প্রথম রায় হিসেবে বিবেচিত হচ্ছে। দক্ষিণ আফ্রিকার করা গাজা গণহত্যা মামলায় এটি গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অধ্যাপক লিবলিখ বলেন, আদালতের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার আগে ইসরাইল সরকারের নিজেদের ভূমিকা পর্যালোচনা করা উচিত। তাঁর দাবি, নেতানিয়াহু সরকার নিজেই এমন পরিস্থিতি তৈরি করেছে। মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বক্তব্যের তুলনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচের বক্তব্যে গণহত্যার অভিপ্রায় প্রমাণ করা আরও সহজ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মিয়ানমারের বিরুদ্ধে মামলার রায়ে আইসিজে বলেছে, প্রতিকূল পরিস্থিতিতে কোনো জনগোষ্ঠীকে উচ্ছেদ করা এবং তাদের নিজ এলাকায় ফিরে যেতে বাধা দেওয়া গুরুতর মানসিক ক্ষতির কারণ হতে পারে, যা গণহত্যার সংজ্ঞার আওতায় পড়তে পারে। পাশাপাশি কোনো জনগোষ্ঠীকে কার্যকরভাবে টিকে থাকতে না দেওয়ার লক্ষ্যও গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে।


অধ্যাপক লিবলিখের মতে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, মানুষের বাস্তুচ্যুতি এবং ইসরাইলি নেতাদের বিভিন্ন বক্তব্য বিবেচনায় নিলে আইসিজের সংখ্যাগরিষ্ঠ বিচারকের দৃষ্টিভঙ্গিতে দক্ষিণ আফ্রিকার মামলায় ইসরাইলের বিপক্ষে রায় যাওয়ার আশঙ্কা রয়েছে।তবে এটি ওই আইন বিশেষজ্ঞের মূল্যায়ন ও সম্ভাব্য পরিণতি নিয়ে সতর্কবার্তা; গাজা মামলায় আইসিজের চূড়ান্ত রায় নয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন