বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

বাংলাদেশের পণ্যে আরও ১৮% শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, তালিকায় ১৪ দেশ

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৫:১৯ 200 shares
বাংলাদেশের পণ্যে আরও ১৮% শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, তালিকায় ১৪ দেশ

বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান শুল্কের বাইরে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা, রপ্তানি প্রণোদনা এবং বাণিজ্যনীতিতে কাঠামোগত ভারসাম্যহীনতার অভিযোগ তুলে বাংলাদেশের বিরুদ্ধে এ পদক্ষেপের প্রস্তাব করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর।বুধবার, ২৫ নভেম্বর, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় পরিচালিত তদন্তের ফল প্রকাশ করে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চলের উৎপাদন খাতের অতিরিক্ত সক্ষমতা এবং উৎপাদনসংক্রান্ত কিছু নীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক ও ক্ষতিকর। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।


বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, তাইওয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশের বিরুদ্ধে ইউএসটিআর পাঁচটি বিষয়ে আপত্তি জানিয়েছে। এর মধ্যে রয়েছে শিল্প খাত সম্প্রসারণের পরিকল্পনা, উৎপাদন ও রপ্তানিতে সরকারি প্রণোদনা, শ্রমিকদের অধিকার ও সুরক্ষায় ঘাটতি, আর্থিক খাতের নিয়ন্ত্রণমূলক নীতি এবং বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন মোকাবিলায় যথাযথ পদক্ষেপ না নেওয়া।মার্কিন সংস্থাটির দাবি, এসব নীতির কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকেরা বাংলাদেশসহ তৃতীয় দেশের বাজারে বাণিজ্যিক সুযোগ হারাচ্ছেন। এতে দেশটির উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বাজারভিত্তিক নয়—এমন অর্থনীতির উপকরণের ওপর নির্ভরতা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও অ্যাপারেল খাতে এসব নীতির প্রভাব বেশি বলে মনে করছে ইউএসটিআর।তবে প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এটি কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাতের ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন