বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা, হামাস কর্মকর্তা ও তাঁর স্ত্রী নিহত

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৪:১৩ 248 shares
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা, হামাস কর্মকর্তা ও তাঁর স্ত্রী নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাস সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা খালেদ আবু নাদা নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একই হামলায় তাঁর স্ত্রীরও মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এ হামলা চালানো হয়। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী নিহত হন।


হামাস সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে পরিচিত খালেদ আবু নাদা সংগঠনটির অর্থনীতি ও শিক্ষা-সংক্রান্ত দায়িত্বেও ছিলেন। তবে হামলার পরপরই ইসরায়েলি সামরিক বাহিনী লক্ষ্যবস্তুর পরিচয় প্রকাশ করেনি। তারা শুধু জানিয়েছিল, গাজায় হামাসের এক জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।পরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাৎজ এক যৌথ বিবৃতিতে খালেদ আবু নাদার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তাঁদের ভাষ্য, হামাসের জ্যেষ্ঠ সদস্য ও কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে পরিচালিত ধারাবাহিক সামরিক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।যৌথ বিবৃতিতে আরও দাবি করা হয়, গত এক মাসে ইসরায়েলি অভিযানে প্রায় ৮০ জন হামাস সদস্য নিহত হয়েছেন। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও কর্মকর্তাদের লক্ষ্য করে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানানো হয়েছে।


এদিকে, একই রাতে গাজা সিটির আল-শাতি শরণার্থীশিবিরেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর দাবি, সেখানে হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। ফলে দেইর আল-বালাহ ও আল-শাতি শরণার্থীশিবিরে পৃথক হামলায় রাতভর অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আল-শাতি শরণার্থীশিবিরে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা ও প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে হামাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী।অন্যদিকে, এসব হামলার কারণে গাজার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে বলে অভিযোগ করে আসছে হামাস। যুদ্ধবিরতির মধ্যেও ধারাবাহিক হামলা ও হতাহতের ঘটনায় উপত্যকাটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন