বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

আমিরাতে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ২:৩৩ 238 shares
আমিরাতে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সার্ভিস, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।এ ছাড়া দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত শেষ হলে দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের স্বজনদের শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেছে কর্তৃপক্ষ।একই সঙ্গে দুর্ঘটনা নিয়ে গুজব বা যাচাইবিহীন তথ্য না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জনগণকে সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে ১৪ জন নিহত এবং আরও ৩০ জন আহত হন। ওই ঘটনায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে একের পর এক কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন