বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিতে রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ৫:০৮ 244 shares
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিতে রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ থাকলেও সৌদি আরবের অন্যান্য গন্তব্যে বিমান চলাচল স্বাভাবিক থাকবে। পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম এবং ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটের ফ্লাইট সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।


এদিকে রিয়াদগামী যাত্রীদের জন্য বিকল্প যাত্রার সুযোগ রেখেছে বিমান। আসন খালি থাকা সাপেক্ষে যাত্রীরা ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন