বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে: জাহেদ

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ২:৫১ 233 shares
হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে: জাহেদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কোন পথে আসবেন বাংলাদেশ বিমানে, ভারতের উড়োজাহাজে, নাকি হেঁটে—তা নিয়ে তাঁর সঙ্গে নয়, ভারতের সঙ্গেই আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফেরার আগ্রহের কথা জানানো হয়। প্রতিবেদনে তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দেওয়া হয়েছে।


জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা নিয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা হচ্ছে না। এ বিষয়ে আলোচনা হচ্ছে ভারতের সঙ্গে। তাঁর ভাষ্য, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি। বিচারপ্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে রায় হয়েছে এবং সরকার তাঁকে প্রত্যর্পণ চায়।উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে, তা ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি অন্য কোনোভাবে ফিরবেন—সেটিও ওই আলোচনার বিষয়।


জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনা নিজের সিদ্ধান্তের মাধ্যমে অনেক কিছু হচ্ছে এমন ধারণা দেওয়ার চেষ্টা করছেন। তবে তাঁর মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার বিকল্প নেই। দুই দেশই প্রতিবেশী হওয়ায় পরস্পরের সঙ্গে ইতিবাচকভাবে সম্পৃক্ত থাকা জরুরি।প্রত্যর্পণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শেখ হাসিনা চাইলে আদালতে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন। তবে তিনি দেশে ফিরতে আগ্রহী বলে তাঁর ধারণা; তাই প্রত্যর্পণের ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা থাকার কথা নয়।


তিনি বলেন, ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানানো যেতে পারে। শেখ হাসিনা নিজেও যদি বাংলাদেশে ফিরতে চান এবং বাংলাদেশ সরকারও তাঁকে ফেরত চায়, তাহলে দুই পক্ষের অবস্থান মিলে যায়। সে ক্ষেত্রে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করাই সহজ সমাধান হতে পারে বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন