বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি অধিনায়ক

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ২:০৪ 221 shares
ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি অধিনায়ক

ডিসেম্বরকে কেন্দ্র করে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি-৪-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেছেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারির মতো নির্দিষ্ট সময় উল্লেখ করে বিভিন্ন ঘোষণা আসতেই থাকবে। এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

মঙ্গলবার, ২৪ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, অতীতেও এ ধরনের ঘোষণা ও নির্দিষ্ট সময়সীমার কথা শোনা গেছে। এগুলো আসবে, আবার চলেও যাবে। তাই ডিসেম্বর নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া উপস্থাপন করা পর্যন্ত আন্দোলন যৌক্তিক। তবে এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে।তিনি জানান, ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে। এর মধ্যে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।


এসআরবি অধিনায়ক আরও বলেন, নাশকতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের ভূমিকারও প্রশংসা করেন তিনি। অনেক নাশকতাকারীকে সাহসী সাধারণ মানুষ নিজেরাই পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানান তিনি।এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, কারও কাছে নাশকতাসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় নাশকতা নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন