বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ১:৫৪ 237 shares
পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানে পৌঁছানোর পর লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে দেশটি সফর করছেন তিনি।সোমবার, ২৩ নভেম্বর রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।


এ ছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।সফরসূচি অনুযায়ী, ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ শহর—ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


তার সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এই সফরে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন