বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, প্রত্যর্পণ ছাড়া অনুমতি নয়

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ১:৩৫ 231 shares
১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, প্রত্যর্পণ ছাড়া অনুমতি নয়

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার দেশে ফেরার এই প্রত্যাশার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ ছাড়া কাউকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে আনা হলে তা কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যেই সম্ভব।


মঙ্গলবার, ২৪ নভেম্বর সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রত্যাশা আর বাস্তবতা এক বিষয় নয়। অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের বক্তব্য বা লেখা প্রকাশ করা যেতে পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি আলাদা। তার ভাষ্য, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসতে দেওয়া হবে না।প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া ও কঠোর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় থাকবে।


এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। দেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ব্যবস্থাও চেয়েছেন তিনি।রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চাওয়া হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখের কথা জানিয়েছেন শেখ হাসিনা। তার এই বক্তব্য এবং দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এখন প্রত্যর্পণ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট আইনি সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন