বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত হয়নি

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ১:৩২ 220 shares
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত হয়নি

দেশের বাজারে আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আমদানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে প্রতি লিটারে ১৪ টাকা দাম বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

সোমবার, ২৩ নভেম্বর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মক্তাদিরের সঙ্গে বৈঠক করেন ভোজ্যতেল ব্যবসায়ীদের প্রতিনিধিরা। বৈঠকে ব্যবসায়ীরা তাদের প্রস্তাব তুলে ধরেন। তবে তেলের উৎপাদন খরচসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।


ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী, বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা করার কথা বলা হয়েছে। পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।ব্যবসায়ীদের দাবি, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং মূল্য ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া ডলারের উচ্চমূল্য, আমদানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে।


তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৭ লাখ ৫ হাজার টন। অর্থাৎ আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।এর আগে গত অক্টোবরেও প্রতি লিটারে ১৪ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে তখন সরকার সেই প্রস্তাব নাকচ করে দেয়। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।


বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সামনে রমজান। পাশাপাশি ইরান যুদ্ধের কারণে মানুষের জীবনযাত্রায় চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের ভোগান্তি এবং মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। তাই ব্যবসায়ীদের প্রস্তাব পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এখন প্রশ্ন, ব্যবসায়ীদের ১৪ টাকা দাম বাড়ানোর প্রস্তাবে সরকার সায় দেবে কি না। আপাতত নতুন দাম নির্ধারণ না হওয়ায় আগের নির্ধারিত দামই বহাল থাকছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন