বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

যৌথ বিশেষ বাহিনীর মহড়া দেখতে স্বর্ণদ্বীপে তারেক রহমান

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ১১:৫২ 247 shares
যৌথ বিশেষ বাহিনীর মহড়া দেখতে স্বর্ণদ্বীপে তারেক রহমান

সশস্ত্র বাহিনীর প্রথমবারের মতো আয়োজিত বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হন তিনি।


স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।

এই বিশেষ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর তিনটি বিশেষায়িত ইউনিট। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।


তিন বাহিনীর এসব বিশেষায়িত ইউনিটের সদস্যরা যৌথভাবে এই প্রশিক্ষণ অনুশীলনে অংশ নিচ্ছেন। প্রথমবারের মতো আয়োজিত এই মহড়ায় সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বিত কার্যক্রম তুলে ধরা হবে।


মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সশস্ত্র বাহিনীর তিনটি বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে আয়োজিত এই যৌথ মহড়া দেশের সামরিক প্রশিক্ষণ কার্যক্রমে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন