আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬
৬:২৩ অপরাহ্ণ

আরও খবর

সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি

আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ৬:২৩ 202 shares
সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি

সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে রয়েছে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। এর মধ্যে অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র ইয়ানবু টার্মিনাল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান তেল শোধনাগার উল্লেখযোগ্য। ফলে এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।গত কয়েক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো লক্ষ্য করে হুথিদের হামলা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরব। বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশটির জন্য জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে হুথিদের হামলায় দেশটিতে ২৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৩ জন বিমানবন্দরে হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয়েছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার, ১৯ নভেম্বর হুথিদের হামলায় সৌদি রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফের সদর দপ্তরের ভবনের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া চলতি মাসের শুরুতে আরেকটি হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি আকাশচুম্বী ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।

একের পর এক হামলার ঘটনায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু