আওয়ামী লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর

আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৫:০৯ 214 shares
আওয়ামী লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক ছিল, তা সঠিক প্রমাণিত হয়েছে। তাঁর ভাষ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রয়োজনে সরকার ও বিরোধী দল একসঙ্গে সংবিধান সংশোধনের উদ্যোগ নেবে।


তিনি আরও বলেন, কোনো জেলার মানুষ যদি মনে করে তাদের থানার প্রয়োজন নেই, তাহলে সরকার সেটি রাখবে না। মানবিক দৃষ্টিকোণ থেকে গুম, খুন কিংবা হত্যার মাধ্যমে কাউকে দমন করার পক্ষে সরকার নয়। জনগণ ও স্বাধীনতার স্বার্থে মানুষ যা চাইবে, সরকার তা-ই করবে।আওয়ামী লীগের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, পেট্রোল বোমা হামলা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দলটি নতুন করে আন্তর্জাতিকভাবে নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে।


স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ এবং জেলা পরিষদের প্রশাসক সাফফুল ইসলাম।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু শীতের সবজি উঠতেই দাম বাড়ল, চালেও স্বস্তি নেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, ট্রাম্পের পাশে রিপাবলিকানরা