বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, আবেদন পাঠানোর নিয়মে পরিবর্তন

আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৩:৫২ 207 shares
বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, আবেদন পাঠানোর নিয়মে পরিবর্তন

সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন পরিশোধের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন নির্দেশনা জারি করেছে চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়—পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট।

১৫ নভেম্বর ডেপুটি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বকেয়া পেনশন পরিশোধে ‘Arrear Certification’ অপশন ব্যবহারের নিয়ম এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়গুলোর করণীয় জানানো হয়েছে।


আদেশে বলা হয়েছে, বকেয়া পেনশন পরিশোধের জন্য আইবাস প্লাস প্লাস বা iBAS++ সিস্টেমের প্রক্রিয়া উন্নত করার কাজ চলছে। এ কারণে ‘Arrear Certification’-এর মাধ্যমে বকেয়া পেনশন পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে। তবে পেনশনভোগীদের ভোগান্তি এড়াতে বিকল্প প্রশাসনিক পদ্ধতিতে এ সেবা চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বা ইউএও এবং জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা বা ডিএএফও কার্যালয়গুলো সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে চিঠি পাঠাতে পারবে না। তাদের আবেদন নিজ নিজ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস বা ডিসিএ কার্যালয়ের মাধ্যমে পাঠাতে হবে।


অন্যদিকে, সব চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বা সিএএফও এবং ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কার্যালয় সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে চিঠি পাঠাতে পারবে।

এ নির্দেশনার অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সংশ্লিষ্ট সব হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানো হয়েছে।পেনশনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য pension.gov.bd ওয়েবসাইটে ভিজিট অথবা ০২-৪১০৩০৫৮২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু শীতের সবজি উঠতেই দাম বাড়ল, চালেও স্বস্তি নেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, ট্রাম্পের পাশে রিপাবলিকানরা