আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬
১১:৩৭ পূর্বাহ্ণ

আরও খবর

টেকনাফ পৌর যুবদলের কমিটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান

টেকনাফ পৌর যুবদলের কমিটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান

গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং

গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণের প্রস্তুতি: গোবিন্দগঞ্জে সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে দুই  প্রতিমন্ত্রী

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা

বন্দরে চৌরাপাড়া যুব সমাজের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বন্দরে চৌরাপাড়া যুব সমাজের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালীগঞ্জে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানিক, ৪০ অসহায় বিধবা পেলেন তৃপ্তির খাবার

আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ১১:৩৭ 233 shares
কালীগঞ্জে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানিক, ৪০ অসহায় বিধবা পেলেন তৃপ্তির খাবার

গাজীপুরের কালীগঞ্জে ব্যতিক্রমী মানবিক উদ্যোগের মাধ্যমে প্রশংসায় ভাসছেন মোহাম্মদ মোদাব্বির হোসেন (মানিক)। নিজের মৃত দাদা-দাদি ও বাবা-মায়ের স্মরণে ৪০ জন অসহায় বিধবা নারীকে হোটেলে বসিয়ে পেটভরে দুপুরের খাবার খাওয়ান তিনি।শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ৪০ জন অসহায় নারীকে নিয়ে স্থানীয় হোটেল আলামিনে দুপুরের খাবারের আয়োজন করেন মানিক। খাবারের তালিকায় ছিল সাদা ভাত, সবজি, গরুর মাংস ও ডাল।

মানিক জানান, দীর্ঘদিনের ইচ্ছা ছিল মৃত দাদা-দাদি ও বাবা-মায়ের স্মরণে ৪০ জন অসহায় বিধবা নারীকে একবেলা তৃপ্তি করে খাওয়ানোর। তিনি বলেন, ‘সবকিছুর মালিক মহান আল্লাহ। আমি শুধু উসিলা মাত্র। প্রতি বছর ভাটিরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে খাবারের আয়োজন করতাম। এবার ব্যতিক্রমীভাবে অসহায় বিধবা নারীদের নিয়ে খাওয়ার ইচ্ছা পূরণ করলাম। জীবনের শেষ দিন পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকতে চাই। মহান আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।’

খাবার খেয়ে আবেগাপ্লুত দড়িসোম এলাকার তাসলিমা বলেন, ‘অনেক দিন পর আজ মানিক বাবার আয়োজনে পেটভরে গরুর মাংস দিয়ে ভাত খেলাম। আমাদের মতো অসহায় মানুষের পক্ষে ৭৫০ টাকা কেজি দরে গরুর মাংস কেনা সম্ভব নয়। কোরবানির ঈদ ছাড়া গরুর মাংস খাওয়ার সুযোগও হয় না। আল্লাহ যেন মানিক বাবাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন।’

অন্যদিকে শিমুলিয়া এলাকার মরিয়ম বিবি তাঁর বাক্‌প্রতিবন্ধী মেয়েকে নিয়ে খাবার খেয়ে মানিকের মাথায় হাত রেখে দোয়া করেন। তিনি বলেন, ‘আজ আমি ও আমার অসহায় প্রতিবন্ধী মেয়েটি পেটভরে খাবার খেয়েছি। ঈদের সময়ও মানিক বাবা আমাদের নগদ টাকা, কাপড় ও ঈদসামগ্রী দিয়ে সহযোগিতা করেন। প্রয়োজনে ওষুধ কেনার টাকাও দেন। আল্লাহ তাঁকে ভালো রাখুন।’

এ বিষয়ে সাংবাদিক মোঃ শাহনেওয়াজ বলেন, মানিক প্রায়ই কালীগঞ্জের বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে খাবারের আয়োজন করেন। তবে ৪০ জন অসহায় বিধবা নারীকে একসঙ্গে নিয়ে এমন আয়োজন সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়। তাঁর মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হোক—এটাই প্রত্যাশা।

স্থানীয়দের মতে, সমাজের বিত্তবানরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক মানুষের মুখে হাসি ফুটবে। মানিকের এই উদ্যোগ মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু শীতের সবজি উঠতেই দাম বাড়ল, চালেও স্বস্তি নেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, ট্রাম্পের পাশে রিপাবলিকানরা