হঠাৎ গোপালগঞ্জ যাওয়া বন্ধ টুঙ্গিপাড়া এক্সপ্রেসের

আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ৪:১৯ 223 shares
হঠাৎ গোপালগঞ্জ যাওয়া বন্ধ টুঙ্গিপাড়া এক্সপ্রেসের

রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জের গোবরা স্টেশন পর্যন্ত যাবে না। আপাতত ফরিদপুরের কালুখালী স্টেশনেই শেষ হবে ট্রেনটির যাত্রা।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের এখন কালুখালী স্টেশনে নেমে পরবর্তী গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে।


বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস আপাতত গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি কালুখালী স্টেশন পর্যন্ত যাবে।তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো নির্ধারিত রুটে গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।রেলওয়ের প্রচলিত সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ৭৮৪ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে। পথে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী,


খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দিয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়।অন্যদিকে, ফিরতি পথে ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়। তবে নতুন সিদ্ধান্তের কারণে ট্রেনটির গোপালগঞ্জ অংশের চলাচল আপাতত বন্ধ থাকছে।এতে বিশেষ করে রাজশাহী ও আশপাশের এলাকা থেকে গোপালগঞ্জগামী যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন। কারণ, নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে এখন তাদের কালুখালী স্টেশনে নেমে অন্য পরিবহনের ওপর নির্ভর করতে হবে।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেনটির যাত্রা কালুখালী স্টেশনেই সীমাবদ্ধ থাকবে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে আগের রুটে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! ৫ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে ভোটের তারিখ ঘোষণা, শুরু ২১ জানুয়ারি বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন! রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে তেলিয়াপাড়া চা বাগানে সাংবাদিককে আটক রেখে ৫ হাজার টাকার চাঁদাবাজি মামলার নেপথ্যে কী? রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭