তিন বছরেই নিজস্ব স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের : প্রধানমন্ত্রী

আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ১২:৩৭ 204 shares
তিন বছরেই নিজস্ব স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের : প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি প্রযুক্তিতে স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে দেশ যেমন পিছিয়ে পড়বে, তেমনি পিছিয়ে থাকবে তরুণ সমাজও। বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তরুণদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।তিনি আরও বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশে যথাযথ সহায়তা দেওয়া গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারবে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে দেশের তরুণরা আকাশও জয় করতে সক্ষম।


তারেক রহমান জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অর্থের অভাবে যেন কোনো সম্ভাবনাময় উদ্ভাবন থেমে না যায়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করা এবং নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের পরিকল্পনার বিষয়টি গুরুত্ব পায়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! ৫ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে ভোটের তারিখ ঘোষণা, শুরু ২১ জানুয়ারি বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন! রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে তেলিয়াপাড়া চা বাগানে সাংবাদিককে আটক রেখে ৫ হাজার টাকার চাঁদাবাজি মামলার নেপথ্যে কী? রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭