বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে “শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬” উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৮ নভেম্বর,বুধবার সকাল ১১:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রশাসক, জেলা পরিষদ বরগুনা; অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার,বরগুনাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ; প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে কর্মসূচি সফল করার দিকনির্দেশনা প্রদান করা হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন