অস্ত্র মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘রড বাবুল’ কিশোরগঞ্জে গ্রেপ্তার

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ৫:৩১ 212 shares
অস্ত্র মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘রড বাবুল’ কিশোরগঞ্জে গ্রেপ্তার

সিএমপির অস্ত্র আইনের একটি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বাবুল হোসেন ওরফে রড বাবুলকে (৩১) গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট র‍্যাব/এসআরবি-১৪ (সিপিসি-২, কিশোরগঞ্জ)।​রবিবার (১৬ নভেম্বর ২০২৬) রাতে কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল পাকার মাথা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃত মো. বাবুল হোসেন ওরফে রড বাবুল কিশোরগঞ্জ সদর থানার দনিয়ারচর এলাকার মোবারক আলীর ছেলে।


​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত বাবুল সিএমপির পাঁচলাইশ থানার মামলা নং-২৯(৬)১২, জিআর-৫৫১/১২ এবং ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।অভিযান পরিচালনাকারী দল জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা,


অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৪ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি চৌকস আভিযানিক দল আসামির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে বয়লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ সোনারগাঁয়ে ২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার ঘোষণা ঘিরে নাশকতার আশঙ্কা, ১০ দিনে ৪৯ যানবাহনে আগুন টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, এস এম জিলানীর বাড়িতেও হামলা যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের