বিএম কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাহমুদুল ইসলাম

আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬ | ৬:৩৬ 215 shares
বিএম কলেজের নতুন অধ্যক্ষ  প্রফেসর ড. মোঃ মাহমুদুল ইসলাম

বরিশালের ঐতিহ্যবাহী  সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলাম। 

রোববার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। পদায়নের পর একই দিন দুপুরে তিনি নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান সম্পন্ন করেন।ড. মোঃ মাহমুদুল ইসলাম বিসিএস (সাধারণ শিক্ষা) ১৬তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি একই কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন একই কলেজে শিক্ষকতা করার পর এবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন তিনি।


নতুন অধ্যক্ষ হিসেবে যোগদানের পর ড. মোঃ মাহমুদুল ইসলাম নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, বিএম কলেজের সঙ্গে তাঁর পারিবারিক ও আবেগের সম্পর্ক রয়েছে। তাঁর নানা ১৯১০-১১ শিক্ষাবর্ষে এ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তাঁর বড় ভাই, বোন ও ছোট বোনেরাও এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছেন। তিনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও পারিবারিক স্মৃতির কারণে বিএম কলেজ তাঁর কাছে বিশেষ আবেগের জায়গা।তিনি আরও বলেন, বিএম কলেজে প্রায় ২৫ বছর চাকরি করার পর প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়াকে তিনি বিশেষ আবেগের বিষয় মনে করছেন।


চাকরিজীবনের শেষ সাড়ে আট মাসে কলেজের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সুযোগ করে দেওয়ায় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজের উন্নয়নে শিক্ষক, ছাত্রনেতৃবৃন্দ এবং এ অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা কামনা করে নতুন অধ্যক্ষ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিএম কলেজকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। একজন শ্রেণিকক্ষের শিক্ষক হিসেবে নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার যে সুযোগ পেয়েছেন, তা কাজে লাগাতে সবার সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চান। তার যোগদানের সময়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন