চীন সরকারের আমন্ত্রণে ‘Youth Leadership Program on Building a Community with a Shared Future Among Neighboring Countries 2026’-এ অংশ নিতে ১০ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম। বুধবার (১১ নভেম্বর) রাতে তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
আগামী ১২ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত চীনের বেইজিং ও হেইনান শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। চীন সরকারের সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত কর্মসূচিটির তত্ত্বাবধানে রয়েছে China Foreign Affairs University। কর্মসূচিতে বিভিন্ন দেশের তরুণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এতে তরুণ নেতৃত্বের বিকাশ, পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয়ে আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সফর প্রসঙ্গে জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, “চীন সরকারের আমন্ত্রণে এ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া সম্মানের। এ সফরের মাধ্যমে বিভিন্ন দেশের তরুণ নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে। অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের তরুণ সমাজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগাতে চাই।”

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন