আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬
১:৫২ অপরাহ্ণ

ইবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ১:৫২ 225 shares
ইবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের সংগঠন 'নেত্রকোনা জেলার ছাত্র কল্যাণ সমিতি'র নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ  বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. মামুন আল রশীদ। এছাড়া নেত্রকোণা জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। পরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।বয়স ও অভিজ্ঞতার আলোকে বড়দের দিকনির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করে ছাত্র উপদেষ্টা ড. মামুন আল রশীদ বলেন, বর্তমানের প্রস্তুতি ও সততার ওপরই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে। এখন ভালো পথে চললে আগামী দিনে সফল হওয়া সম্ভব, আর বিপথগামী হলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। সিনিয়র ও জুনিয়র উভয়ের আচরণ ও কর্মপদ্ধতি থেকে আগামী প্রজন্ম শিক্ষা গ্রহণ করবে উল্লেখ করে তিনি সবাইকে দায়িত্বশীল ও সততার সাথে পথ চলার আহ্বান জানান।'


শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে অধ্যাপক ড. আব্দুল করিম বলেন, 'আদর্শিক কারণে ভিন্ন দল বা সংগঠন থাকতে পারে, তবে এলাকার স্বার্থে সবাইকে মিলেমিশে ও একে অপরের প্রতি আন্তরিক থাকতে হবে। হিংসা-বিদ্বেষ মনে-প্রাণে স্থান না দিয়ে জীবনকে মানুষের কল্যাণে উৎসর্গ করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ২৪ ঘণ্টাই সদকায়ে জারিয়ার নিয়ত নিয়ে কাজ করা উচিত এবং একটি ভালো কথা দিয়েও যদি কারও উপকার করা যায়, সেটিও একটি সদকা।'

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা